ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

মোঃ ফসিয়ার রহমান - পাইকগাছা(খুলনা )প্রতিনিধি"
প্রকাশ : ১৯/৪/২০২৫, ১০:৪৪:৪৬ AM

পাইকগাছায় পথের দাবীতে ৫ ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা

খুলনার পাইকগাছায় পথের দাবীতে ৫ ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বড় ভাই অবসর প্রাপ্ত আর্মি।জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের মৃত শেখ শাহাবুদ্দিন (নেদু শেখ) এর মৃত্যুর পর ওয়ারেশ থাকেন ৩ছেলে ও ৩ মেয়ে। বড় ভাই শেখ মনির উদ্দীন (সেনাবাহিনীতে)চাকরিতে থাকাকালীন বাগান বাড়ির জমি বন্টনের সময় উপস্থিত না-থাকার সুযোগে অন্য ভাই-বোনরা রাস্তার পাশে জমি নিয়ে তার অংশের জমি দেন বাগানের মধ্যে। বাড়ি ও জমিতে যাওয়া-আসার কোন পথ না থাকায় বিপাকে পড়েছেন তিনি। ভাই-বোনদের কাছে পথের দাবী করে আসছেন দীর্ঘদিন ধরে।

শেখ মনির উদ্দীন বলেন, যাতায়তের পথ না থাকায় তিনি বৈষম্যের শিকার হয়েছেন। জোর করে কবর স্থানে কোন রকম একটা ঘর করে বসবাস করছেন মনিরের পরিবার।পাশে মসজিদের বাথরুমে মুসল্লীদের এক মাত্র সরু পথ দিয়ে মুনির ও তার পরিবার যাতায়ত করছেন। বাড়িতে আসা-যাওয়ার পথ না থাকায় নিরুপায় হয়ে পাঁচ ভাই বোনদের নামে গত বৃহস্পতিবার আদালতে মামলা করেছি।এব্যাপার তার ছোট ভাই শেখ সুমন আহমেদ জানান, ভাই পথ পাবে, দিতে হবে। শরীকেরা প্রায় সবাই বাইরে থাকেন কুরবানির ঈদের পরে বসাবসি করে ফয়সালা করে দেয়ার ব্যবস্থা করা হবে ।

সাবেক ইউপি সদস্য জবেদ আলী জানান,তারা আমার প্রতিবেশী। আসলে জমি বন্টনের সময় মনির উদ্দীনের বাড়িতে আসা-যাওয়ার জন্য পথ রাখা উচিত ছিল। কবরস্থানের পাশে বসবাস ও মসজিদের বাথরুমের পাশ দিয়ে পরিবারের লোকজনের চলাচল করা আসলে বেমানান।